বৃষ্টির আড়ালে
সত্যবৎ প্রকৃত প্রকৃতির দিকে
সন্তোষ বিচূর্ণ পরিসরে অবাধ
অক্লান্ত বৃষ্টি অবরোধ কয়েদ
মাটি আর আকাশ অঝোর গতিপথ
ফুটে থাকে ষড়দিক বৃষ্টির কলাপ
বড়ো গান প্রাণে — বৃষ্টির নোলক
ভেসে যায় হাওড় — প্রেমের অভিমুখ
বৃষ্টির বর্তমান—
কেন আর প্রহসন ভাবো বিরূপ বৈশাখ
বৃষ্টির আড়ালে সবিনয় লোডশেডিং আবদার
একমাত্র যেখান প্রতিবেদন
দৃশ্যগত সূর্যের অবদমন
লুঙ্গিঘর আন্ডারগ্রাউন্ড
বিনষ্ট নাকমুখ
. গুপ্ত থেকে
. শেষের থেকে
শুরু বিশেষ কিছু ধন
কোঁচড় খুলে পড়লে বিড়াল
দুর্ধর্ষ কালো—লালপেড়ে মাংসল ঠোঁট
লুঙ্গির বিজ্ঞাপন নিতান্ত নৈর্ব্যক্তিক
লুঙ্গিঘর আন্ডারগ্রাউন্ড
বেড়ে বেড়ে বেড়েছে ধর্ম প্রকৌশল
ঘাপটিকে হিজাব8
হাঁটি হাঁটি পাদপ
এখনটা আর্তব
থর থরথর
ধাপ ধাপ ধাপে ধাপে জাগরণ
ঘটিয়েছে সমৃদ্ধির বরদান
খন খন
. য(খন) ত(খন)
. সে(খন) এ(খন)
. হায়েনা…
প্রতিভাত প্রতিভা
সংবিধান—অ-দল ব-দল সং-বি-ধান
গামছালুঙ্গি সং-সদ—বেআবরু জাতীয় ফল
উলঙ্গ তখনরে যখন মাথায়—
তেনারে তেনার লিঙ্গের মুখে মুখ ছোঁয়ালে তেনাসুখ
. . . . . নির্ঘুম ক্ষমতা।
আমিতুমিজনতা ট্যালেন্ট…
মাথায় টুপি। মুখে ব্যাঙকাট দাড়ি।
মিথ্যাবাদী বলবেন—
কল ক(রে /লে) ট্রাই।
তোমারে শরীরে জড়াই পাতাবাহার সংগীত।
আগুনের পাখা বাতাসে দোলে। বাতাস পোড়ে না।
বাতাসের কোনো মালিকানা নেই—
এক প্রতিভা(ত) প্রতিভা।
সে আন্ (কে) দোলন(এ) রত
. সঙ(এ) সঙ্(গে) সঙ্গম।
বাতাস যখন স্বৈরাচার
তখনদের হাঁটুজলে বুজেমুখে পৈতাজপ।
ডেসপটিক রেজিস্ট ডেসপটিক
দেন পোয়েটিক।
বৈদ্যুতিন । প্রকৃতে প্রাকৃতবন
স্ট্যাটিক সারিঘাট যে পদদল সমূহ
উড়ছে ঘিরে সাদাসিধা সাদা—
সে সমূহ —
রচিত হোক প্রদর্শন পর্দায়
. শরতের ছায়ালো
মহাকাব্য—
. কাশবন
. কাশঘাস
. কাশাকাশ
ভ্যাটেরান একজন—
শরতলীলা খুঁটে খুঁটে ঠোঁট
ওড়ে ওড়ে কাশফুল সু ভ্যানভ্যান
প্রকৃতে প্রাকৃতবন খধূপ বৈদ্যুতিন
অনুভবগুলো নদী
তিন মোহনা নদী—
এসকেলেটর স্রোত স্টেয়ারে ভাসমান ট্রলার
অনুভবগুলো টুকরো টুকরো—এরও ওরও তার
ভেতর গর্ভধারণ উড়ন্ত ঘুড্ডি
তুমি আমি আনন্দসাগর— বালিকাকাশ শলমাজরি
ট্রলার ভটভট: ধুপ থেকে হালকা ধোঁয়া ওঠা স্নান—
. বডিস্প্রের গতির মুখে দেহ নদীয়ায়ন—
মোহনা রূপভেদে জলের ভেতর আমি ঘুর্ণি
ঢেউকোমরে বিভঙ্গ-বিন্যাস
আকণ্ঠ মদ গভীর শব্দে ধ্বনিত
নদী — আকাশের আয়না
কারচুপি আকাশ মুখোমুখি
নদীর আয়না সামনে নিয়ে মুখ
আকাশ সাজে রঙবেরঙ উদ্ভাস কাফন
সূর্যডোবা উদ্যোগ
ট্রলারের ডাঙায় অনুভবগুলো রঙিন মাছ
বন্দিত্বের দায়ে নয় আনন্দের দায়ে চটচট
এসকল যোগাড় বেদনাদায়ক-নয়-নাশক









































































































1 Comment. Leave new
ভালো লাগলো, ❤️